মাস্কহীন হয়ে রেলযাত্রীদের সঙ্গে বচসায় জড়িয়ে পরলেন এক ব্যক্তি - The News Lion

মাস্কহীন হয়ে রেলযাত্রীদের সঙ্গে বচসায় জড়িয়ে পরলেন এক ব্যক্তি

 


দি নিউজ লায়নঃ রেল স্টেশনে মাস্কহীন হয়ে ঘোরাঘুরি।আর তা নিয়ে অন্য রেলযাত্রীদের সঙ্গে বচসায় জড়িয়ে পরলেন এক ব্যক্তি। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা স্টেশনে। শেষে জি আর পি এবং আর পি এফ জওয়ানদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার সকালে সোনারপুর রেল স্টেশনের ঘটনা। করোনা পরিস্থিতিতে এখনো রাজ্যে লোকাল ট্রেন চালু করা হয় নি। 


সরকার থেকে বার বার মাস্ক ব্যবহার করার ওপর জোর দেওয়া হচ্ছে। কিন্তু কিছু মানুষ মাস্ক ছাড়াই রাস্তায় ঘোরাঘুরি করছেন।এদিন মাস্কহীন হয়ে এক ব্যক্তির রেল সফরের প্রতিবাদ করেন সোনারপুরের রেল যাত্রীরা। তাঁরা জানান, রেল স্টেশনে সবার মুখেই মাস্ক ছিল। কিন্তু এক ব্যক্তি মাস্কহীন হয়ে ট্রেনে সফর করছিলেন। রেল যাত্রীরা তাঁকে মাস্ক পড়ার কথা বলেন। তাতেই ওই ব্যক্তি তাঁদের ওপর মেজাজ দেখাতে শুরু করেন বলে অভিযোগ। 


 ফলে বচসা বেঁধে যায় দুপক্ষের মধ্যে। স্টেশনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ ধরে গোলমাল চলার পর সোনারপুর জি আর পির হাতে ওই ব্যক্তিকে তুলে দেন রেলযাত্রীরা। জি আর পি এবং আর পি এফ মিলে উত্তেজনা নিয়ন্ত্রণে আনে। জি আর পি ওই ব্যক্তিকে মাস্ক ব্যবহার করা নিয়ে সচেতন করে। তাঁকে মাস্ক পরিয়ে দেয়। তারপর তাঁকে সতর্ক করে। পরবর্তী সময়ে এই ধরনের আচরণ করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.